মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

অন্যের জানাজা পড়ে ফেরার পথে একই পরিবারে ৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  সাতক্ষীরার পাটকেলঘাটায় জানাজা শেষে ফেরার পথে ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে।

পাটকেলঘাটা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে ভৈরবনগর এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন - জেলার কালিগঞ্জ উপজেলার কালিয়াকর গ্রামের মনিরুজ্জামান শাহিনের ছেলে আশিকুজ্জামান (১২) মেয়ে মিম (৩) শাহিনের মা আকলিমা খাতুন, একই পরিবারের সদস্য নূরবানু, সাইদুল ইসলাম ও সাব্বির হোসেন।

মনিরুজ্জামান বলেন, কালিগঞ্জ থেকে একটি পিকআপ ভাড়া করে তিনি খুলনায় তার আত্মীয়র জানাজায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে ভৈরবনগর পৌঁছালে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এই ঘটনায় আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জাকির চিকিৎসকের বরাতে বলেন, আহত সবার অবস্থা আশংকাজনক। তাদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।

ছয়জনের লাশ উদ্ধার করে ওই সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ