মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

‘আগামী নির্বাচনে ইসলামি হুকুমত কায়েমে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ গংগাচড়া উপজেলা শাখা আয়েজিত এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এটিএম গোলাম মোস্তোফা (বাবু) সভাপতি রংপুর জেলা শাখা।

তিনি বলেন, দেশে এখন দুর্নীতি মহামারি আকার ধারণ করেছে কোথাও চাকরি নিতে গেলে ঘুষ লাগে। আজ মানুষের জীবনের কোনো মূল্য নেই। বাতিল শক্তি ইসলামকে ধংস করতে উঠে পরে লেগেছে।

তিনি বলেন, ইসলাম ছাড়া কেউ প্রকৃত শান্তি দিতেপারবে না। তাই আগামী সংসদ নির্বাচনে ইসলামি হুকুমত কায়েমে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় সভাপতির বক্তাব্যে মোকতার হোসেন জিহাদী বলেন, গংগাচড়াবাসীর ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। একমাত্র ইসলাম ছাড়া ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। তাই আসুন আগামী নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিয়ে জীবনের পরিবর্তন আনি।

সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গংগাচড়া উপজেলা শাখার সহসভাপতি মাওলানা আজিবুর রহমান, সহসভাপতি তাহের আলী, সেক্রেটারী ইউনুছ আলী, জয়েন্ট সেক্রেটারী মোঃ আফাজ্জাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, অর্থ সম্পাদক রবিউল ইসলাম, ছাত্র ও যুব সম্পাদক রোকনউদ্দিন প্রমুখ।

৩০০ আসনে নির্বাচনে প্রস্তুত ইসলামী আন্দোলন; ২২৯ প্রার্থী চূড়ান্ত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ