মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

স্বাধীনতা দিবসে অশ্লীল নাচ-গান, জুয়া বন্ধে আলেমদের স্বারকলিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ; টেকনাফ প্রতিনিধি

টেকনাফে অশ্লীল নাচ-গান, জুয়া ও মাদক সেবন যেন ফ্যাশনে পরিণত হয়েছে। বিশেষ দিবসকে সামনে রেখে এসব আসর বেড়ে যায় হুহু করে। এর পেছনে আছে একটি শক্তিশালী চক্র।

মহান বিজয় দিবস, স্বাধীনতা দিবসসহ জাতীয় দিবসের দিনগুলোকে কেন্দ্র করে ব্যবসায়ী সিন্ডিকেট গঠন করে অশ্লীল নাচ-গান, জোয়া ও মাদকের আসর বসিয়ে হাতিয়ে নিচ্ছে প্রচুর টাকা।

ফলে একদিকে যেমন বাংলার ১৬ কোটি মানুষের অর্জন ও জাতীয় দিবসের প্রতি অবজ্ঞা অপরদিকে ইয়াবা সেবনের আসর ও প্রশিক্ষণের সু ব্যবস্থা।

এ নিয়ে টেকনাফের বিজ্ঞজনদের মনে অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা জাতীয় দিবস নিয়ে যারা ব্যবসা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

২৬ মার্চ বাঙালির শৃৃঙ্খল মুক্তির দিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন । ১৯৭১ সালের এদিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল।

ইতিহাসের পৃষ্ঠা রক্তে রাঙিয়ে, আত্মত্যাগের অতুলনীয় দৃষ্টান্ত সৃষ্টি করে একাত্তরের এই দিনে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এ দেশের মানুষ, দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন তার চূড়ান্ত পরিণতি। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনার সেই গৌরব ও অহঙ্কারের দিন ২৬ মার্চ ।

সে দিবসকে যথাযত গুরুত্ব সহকারে পালন ও অশ্লীলতা বর্জনের দাবীতে স্মারক লিপি প্রদান করেছেন টেকনাফের সাবরাং ওলামা পরিষদের নেতৃবন্দ।

উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবরে তারা স্মারক লিপি পেশ করেন। সদয় অবগতি ও ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় সাংসদ উখিয়া-টেকনাফ, জেলা প্রশাসক কক্সবাজার, চেয়ারম্যান টেকনাফ উপজেলা পরিষদ, অফিসার ইনচার্জ টেকনাফ মডেল থানা, চেয়ারম্যান সাবরাং ইউনিয়ন পরিষদ ও ৪নং ওয়ার্ড মেম্বার সাবরাং ইউনিয়ন পরিষদ,টেকনাফ কে অনুলিপি প্রদান করেছেন।

সাবরাং ওলামা পরিষদের সভাপতি মাও. হোসাইন আহমদ বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে আমরাও শ্রদ্ধাকরি, স্বাধীনতা অর্জনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আগামী প্রজমà