মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

‘বাবা আমি তোমার খারাপ ছেলে না’ আত্মহত্যার পূর্বে লেখা চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘বাবা আমি তোমার খারাপ ছেলে না। রাগ একটু কমাও, সবার কথা ভাবো, আর মনের কথা বোঝার চেষ্টা করো। আমি আর তোমার কোনো ক্ষতি করবো না প্রমিজ। তোমার অনেক টাকা নষ্ট করেছি মাফ করে দিও।’

বাবার ওপর এমন অভিমান ভরা সুইসাইড নোট লিখে সিরাজগঞ্জের বেলকুচিতে ফাহিম আহাম্মেদ (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ফাহিম আহম্মেদ ওই এলাকার তাঁত ব্যবসায়ী হাজী ফজল প্রামানিকের ছেলে।

বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, দুপুরের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায় ফাহিম। সন্ধ্যার পরও ঘুম থেকে না ওঠায় দরজা ভেঙে ঘরে ঢুকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনেরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ফাহিমের মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, ফাহিমের হাতে তার বাবাকে উদ্দেশ্য করে লেখা একটি সুইসাইড নোট পাওয়া গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ