শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর

কুমিল্লায় নানা আয়োজনে ইশা ছাত্র আন্দোলনের স্বাধীনতা দিবস উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহীন বিন শফিক
কুমিল্লা প্রতিনিধি
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা উত্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী, পথচারীদের মাঝে মাক্স বিতরণ, ফ্রি ব্লাড গ্রুপিং, মুক্তিযোদ্ধের গল্প ও কবিতা পাঠ এবং মুক্তিযোদ্ধের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

সকাল ৮.৩০ মিনিটে জেলা সভাপতি কে এম হুমায়ুন কবির, সহ সভাপতি আজিজুল ইসলাম এবং সাধারন সম্পাদক খালেদ সাইফুল্লাহ-এর নেতৃত্বে উক্ত বর্ণাঢ্য র‍্যালী অনুষ্টিত হয়। সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত ধারাবাহিক ভাবে অনুষ্ঠিত হয় রক্তের গ্রুপ নির্ণয়,পথচারীদের মাঝে মাস্ক বিতরন, মুক্তিযোদ্ধের ডকুমেন্টারি প্রদর্শন ও গল্প কবিতা পাঠ। সর্বশেষ মুক্তিযোদ্ধে শাহাদাত বরনকারী শহীদদের মাগফেরাত কামনা করে অনুষ্ঠানমালার সমাপ্তি ঘোষনা করা হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা মাওলানা এনামুল হক, মাওলানা তাজুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক জি এম কাউসার, প্রশিক্ষণ সম্পাদক রাকিব, প্রচার সম্পাদক মাছুম অর্থ সম্পাদক রাশেদ,কওমী মাদরাসা সম্পাদক শফিক, আলিয়া মাদরাসা সম্পাদক হাসান, শহর শাখার সভাপতি জামাল, সহ-সভাপতি মুহিব্বুল্লাহসহ প্রমুখ নেতৃবৃন্দ।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ