মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ঢাকায় বিস্ফোরণ; দগ্ধ দুই শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর পুরান ঢাকার রথখোলা মোড় এলাকায় গ্যাসপাইপ বিস্ফোরণে রাব্বি (৬) ও তার খালাতো ভাই সাব্বির (১০) নামে দুই শিশু দগ্ধ হয়েছে। সোমবার (২৬ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

তাদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধ রাব্বি ও সাব্বিরের প্রতিবেশী ইশতিয়াক মাহমুদ রিফাত জানান, নবাবপুর রথখোলা মোড়ে পয়োনিষ্কাশন লাইন মেরামতে কাজ চলছিলো।

সকাল থেকে বাসার সামনে রাব্বি ও সাব্বির খেলা করছিলো। দৌঁড়াদৌঁড়ি করার সময় দুজনেই বৈদ্যুতিক খুঁটির পাশের ছোট গর্তে পড়ে যায়। এ সময় তাদের পায়ে লেগে গ্যাস পাইপের বিস্ফোরণ ঘটে। এতে তারা দগ্ধ হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া চিকিৎসকদের বরাত দিয়ে জানান, দুজনেরই ডান হাত ও ডান পা দগ্ধ হয়েছে। তারা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ