মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

আওয়ামী লীগের সভায় হামলা, গ্রেপ্তার যুবলীগ নেতা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা যুবলীগের আহ্বায়ক আবদুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে খুলনার একটি বাড়ি থেকে মান্নানকে গ্রেপ্তার করা হয়।

এর আগে আলোচনা সভায় হামলার ঘটনায় গত রাতে স্থানীয় সংসদ সদস্য মীর মোশতাক আহমেদ রবির ভাই এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত জয়নুল আবেদীন জোসি বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। আবদুল মান্নানসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২৫ জনের নামে এ মামলা করা হয়।

গতকাল সোমবার বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে পৌর আওয়ামী লীগ আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় জেলা যুবলীগের আহ্বায়ক আবদুল মান্নানের নেতৃত্বে হামলা চালানো হয়। হামলায় চায়নিজ কুড়াল, রামদা, লোহার রড, হকিস্টিক ও চেইন ব্যবহার করা হয়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ