শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর

ট্রাক-সিএনজি-অটোরিকশা ত্রীমুখি সংঘর্ষ; নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ
চট্রগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে ট্রাক-সিএনজি-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার চট্টগ্রাম-হাটহাজারী সড়কের বায়োজিদ থানার বালুচড়া মিলের কোণা নামক স্থানে দিবাগত রাত পৌনে ১টার দিকে ট্রাক ও সিএনজি-অটোরিকশা এই ত্রীমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে নিহত হয় তিনজন সিএনিজি যাত্রী। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, রাত পৌনে একটার দিকে বালুচড়া এলাকায় নগরী থেকে হাটহাজারীমুখি যাত্রীবাহি সিএনজি অটো রিকশার (চট্টগ্রাম-থ ১১০৮৯৮) সাথে বিপরীতমুখি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলে সিএনজির ৩ যাত্রী নিহত ও চালকসহ অপর ২জন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বয়োজিদ থানার এস আই নূরুল ইসলাম ৩ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ