বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ট্রাম্পের কাছে ‘অপদস্ত’ হয়েছিলেন যুবরাজ সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বারা ‘অপদস্ত’ হয়েছিলেন আরবের প্রভাবশালী যুবরাজ মুহাম্মদ বিন সালমান। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এমন এক রিপোর্ট প্রকাশ করেছে।

বৈঠকে ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি আরবের সমালোচনা থাকলেও অস্ত্রক্রয় এবং মার্কিনিদের জন্য কর্মসংস্থান সৃষ্টির জন্য সালমানের প্রশংসা করেন ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ও সালমান সৌদি ও যুক্তরাষ্ট্রের শক্তিশালী সম্পর্কের প্রশংসা করেন।

ওভাল অফিসে পাশাপাশি বসা সালমানকে অস্ত্রবিক্রির চার্ট দেখান ট্রাম্প। তিনি চাইছিলেন দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার গভীরতা দেখাতে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের উৎপাদিত অত্যাধুনিক যেসব অস্ত্র সৌদি আরব ক্রয় করছে তা তুলে ধরতে। ট্রাম্পের এই তুলে ধরাতে ছিল উচ্ছ্বাস। কিন্তু এতে নিজেকে অপদস্ত বলে মনে করেছেন সালমান।

ইতোমধ্যেই ইন্টারনে এ ভিডিও ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। যেখানে বিন সালমানকে বিব্রতকর অবস্থায় দেখা যাচ্ছে। এবং এ আলোচনা আর হোক তিনি চাইছেন না।

ফেসবুকেও ছড়িয়ে পড়ে ভিডিওটি। যেখানে প্রচুর সমালোচনা হয় এটি নিয়ে।

সিএনএন বলেছে, বিন সালমান এমনটা প্রত্যাশা করেননি। বিশ্বের সামনে বড় অংকের অস্ত্রচুক্তির কথা প্রকাশিত হোক। যুক্তরাষ্ট্র সফরে সালমান গেছেন নিজের ভাবমূর্তি বদলাতে। সেই বৈঠকে এসব কথা সামনে আসুক তা তিনি চাননি।

বৈঠকের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ট্রাম্প একটি কার্ড হাতে নিয়ে সালমানকে বলছেন কোনটা কিনতে সৌদি আরব কত অর্থ দিচ্ছে।

একই সাবস্ক্রাইব করুন

ট্রাম্প বলেন, সৌদি আরব খুব ধনী দেশ। যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনার মাধ্যমে তারা সেই সম্পদের কিছু অংশ আমাদের দিচ্ছে।

এসময় সৌদি যুবরাজকে খুব অপ্রস্তুত অবস্থায় দেখা গেছে। কিন্তু ট্রাম্প বলেই চলেন, ৮৮০ মিলিয়ন… ৬৪৫ মিলিয়ন, ৬ মিলিয়ন…।

উল্লেখ্য, সম্প্রতি সৌদি আরবের সঙ্গে ১২ দশমিক ৫ বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তি করেছে যুক্তরাষ্ট্র।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

https://www.facebook.com/usdos/videos/10155333581911074/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ