শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

'পবিত্র কুরআনের অনুবাদে ভুল সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  কুরআনের অনুবাদের ভুল-ত্রুটি পরিমার্জন করা হবে বলে জানিয়েছেন  ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। তিনি জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাজারে প্রচলিত বিভিন্ন প্রকাশনা সংস্থার প্রকাশিত পবিত্র কুরআনের অনুবাদে কিছু ভুল রয়েছে। এসব ভুল সংশোধনের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।’

তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে মুদ্রিত পবিত্র কুরআনুল কারিমে ইবারত ও অনুবাদে ভুল-ত্রুটি যাচাই-বাছাই করা হচ্ছে।যদি ভুল-ত্রুটি থাকে, তা চিহ্নিত করে বাংলাদেশের হাক্কানি আলেম-ওলামার সামনে উপস্থাপন এবং তাদের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে সেসব ভুল-ত্রুটি পরিমার্জন করা হবে।

ইসলামিক ফাউন্ডেশনের ডিজি গতকাল (সোমবার) বিকেলে ফাউন্ডেশনের আগারগাঁওয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।

সামীম মোহাম্মদ আফজাল বলেন, ‘বাজার থেকে আমরা প্রায় সত্তর কপি কুরআন শরিফ সংগ্রহ করেছি। এর মধ্যে ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত ভুল রয়েছে। মাওলানা আশরাফ আলী থানভী রহ. কর্তৃক অনূদিত কুরআন শরিফ প্রায় ২৫টি প্রকাশনা প্রতিষ্ঠান ছাপিয়েছে। মূল থেকে বাংলায় অনুবাদ করতে গিয়ে কিছু ভুল হতে পারে।’

সভায় ইফার সচিব কাজী নুরুল ইসলাম, পরিচালক মো. আবদুল হাই ভূঁইয়া, মুহাম্মদ আবদুস সালাম, বোরহান উদ্দীন মো. আবু আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ রুহুল আমীন, সহকারী অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি রফিকুল ইসলাম আল মাদানী, আলেম আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী, মদিনাতুল উলম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আবদুর রাজ্জাক, উত্তর বাড্ডা কামিল মাদরাসার মুফতি মো. বদিউল আলম সরকার, কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসার প্রধান ফকিহ মুফতি মাহমুদুল হাসান, জামিয়া আরাবিয়ার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ ওয়াহিদুয্যামান ও আহছানিয়া ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাইখ মুহাম্মদ উছমান গণী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রথমবারের মত হিন্দেকো ভাষায় পবিত্র কুরআন অনুবাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ