মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

স্বাধীনতা দিবসে কিশোরগঞ্জ জেলা ছাত্র জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্র জমিয়ত বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা জমিয়ত এর সভাপতি, প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদুল্লাহ জামী।

জেলা ছাত্র জমিয়ত'র সহ সভাপতি মাসুম জামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিব তাশফিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতা অর্জনের এতো বছর পরও আমরা দেশের জনগণ প্রকৃত অর্থে স্বাধীনতার সুফল ভোগ করতে পারিনি।তাই দেশকে প্রকৃতভাবে স্বাধীন করার জন্য এবং সেই স্বাধীনতা টিকিয়ে রাখার আগামী প্রজন্ম তথা আজকের ছাত্রদেরই প্রস্তুতি গ্রহণ করতে হবে।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা জমিয়ত সহ সভাপতি মাওলানা ইলিয়াস আমিনী, মাওলানা আবুল কাসেম জিহাদী, জেলা জমিয়ত এর সাধারণ সম্পাদক মাও. শফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা হেলাল উদ্দীন সাইফী ও নির্বাহী সদস্য মাওলানা আনিফুল্লাহ সদর থানা জমিয়ত এর সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসিরুদ্দীন প্রমুখ।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ