মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

'হাটহাজারীতে অনুষ্ঠিত হলো আল আমিন সংস্থার সাধারণ সভা '

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী,
হাটহাজারী প্রতিনিধি
বৃহত্তর চট্টলার ঐহিত্যবাহী দ্বীনি ও সেবামূলক সংগঠন আল আমিন সংস্থা’র ১২তম বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল সংস্থার সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় হাটহাজারিতে।

গতকাল (২৬ মার্চ) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে যুগ্ম সম্পাদক মাওলানা ইবরাহীম খলিল সিকদারের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন আল আমিন সংস্থার শুরা কমিটির সম্মানিত সদস্যগণ যথাক্রমে দারুল উলুম হাটহাজারীর মুফতি ও মুহাদ্দিস মাওলানা মুফতি জসিমুদ্দীন, দারুল উলুম হাটহাজারী অন্যতম মুহাদ্দিস মাওলানা ওমর মেখলী, দারুল উলুম হাটহাজারী ক্বেরাত বিভাগীয় প্রধান কারি মঈনুদ্দিন, গড়দুয়ারা মাদরাসা সিনিয়র শিক্ষক মাওলানা আবদুস ছমি , আবুল হাশেম সওদাগর ও সিনিয়র সহ সভাপতি ও দারুল উলুম হাটহাজারী সহকারী শিক্ষা পরিচালক মাওলানা আনাস মাদানি।

বক্তাগণ আল আমিন সংস্থার বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও সংগঠনের সুনাম বৃদ্ধিতে সকল সদস্যকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।

বক্তাগণ আল আমিন সংস্থার অন্যতম বৈশিষ্ট্য- ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সততা এবং সহযোগি মনোভাব অক্ষুণ্ন রাখার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।

বার্ষিক সাধারণ সভার কমসূচির অংশ হিসেবে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সংস্থার যুগ্ম সম্পাদক মাওলানা ইবরাহীম খলিল সিকদার, সম্পাদকীয় রিপোর্টের বিশেষ আলোকপাত ও তাফসীরুল কুরআন মাহফিলের বিশেষ প্রতিবেদন পেশ করেন সংস্থার সাধারণ সম্পাদক জনাব আহসান উল্লাহ, অর্থ রিপোর্ট পেশ করেন অর্থ সম্পাদক মাওলানা হাফেজ শফিউল আজম, বিনিয়োগ রিপোর্ট পেশ করেন মাওলানা হাফেজ ওসমান সিকদার, অডিট প্রতিবেদন পেশ করেন সংস্থার প্রধান অডিটর ও দারুল উলুম হাটহাজারীর প্রধান হিসাব রক্ষক জনাব মাস্টার রফিক।

বিভাগীয় রিপোর্টের উপর বক্তব্য রাখেন আল আমিন সংস্থার অন্যতম সদস্য মেহেরিয়া মাদরাসার পরিচালক মাওলানা ইসহক মেহেরী, বদুপাড়া মাদরাসার পরিচালক মাওলানা মোহাম্মদ শফি, মাওলানা আবু আহমদ, মাওলানা হা