মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

বরিশালে একবছরে আত্মহত্যা ২৪৮৫ জনের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৭ সালে বরিশালসহ সারাদেশে ১১ হাজার ৯৫ ব্যক্তি আত্মহত্যা করেছেন। অর্থাৎ গড়ে প্রতিদিন ৩০ জন মানুষ স্বেচ্ছায় মৃত্যু বেঁছে নিয়েছেন। এরমধ্যে বরিশাল বিভাগে গতবছর সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বরিশালের ছয় জেলায় গলায় ফাঁস দিয়ে এক হাজার ৬০৮ জন, বিষপানে ৮৭১ জন এবং গায়ে কেরসিন ঢেলে ছয়জন আত্মহত্যা করেছেন। যা দেশের মধ্যে সর্বোচ্চ।

বিশেষজ্ঞদের মতে, এই সংখ্যা আরও বাড়তে পারে। আত্মহত্যার কারণ হিসেবে তারা বলেন, প্রতিটি মানুষ তার প্রতিদিনের জীবনে কোনও না কোনও সংকটের মধ্যদিয়ে যাচ্ছেন।

এসব সংকট কাটিয়ে উঠতে যে ধরনের সহযোগিতা প্রয়োজন, তা তারা পাননা। কারণ তাদের পাশের প্রতিটি মানুষ মহাব্যস্ত সময় কাটাচ্ছেন। যেকারণে হতাশা গ্রস্তরাই আত্মহত্যার পথ বেঁছে নিচ্ছেন।

পুলিশের সদর দফতরের বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ২০১৭ সালে সারাদেশে ১১ হাজার ৯৫ জন ব্যক্তি আত্মহত্যা করেছেন। এরমধ্যে ফাঁসিতে ঝুলে সাত হাজার ৫৬৯ জন, বিষপানে তিন হাজার ৪৬৭ জন এবং গায়ে আগুন লাগিয়ে ৫৯ ব্যক্তি আত্মহত্যা করেছেন। বরিশালে গত বছর দুই হাজার ৫৮৫ জন ব্যক্তি আত্মহত্যা করেছেন।

সূত্রমতে, ২০১৬ সালে সারাদেশে আত্মহত্যার ঘটনা ছিল ১০ হাজার ৬০০টি। ২০১৭ সালে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৯৫টিতে। প্রতিবছর আত্মহত্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

 

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ