মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

বৃদ্ধ মাকে মারধর : স্ত্রীসহ ৩ ছেলের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে বৃদ্ধা মাকে মারধরের ঘটনায় তিন ছেলে ও তাদের স্ত্রীদের ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন একটি আদালত। এসময় তাদের প্রত্যেককে পাঁচশ’ টাকা জরিমানা করা হয়।

গতকাল বুধবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম একেএম নাসিরুদ্দিন এ আদেশ দেন বলে জানা যায়। দণ্ডপ্রাপ্তরা হলেন ওই বৃদ্ধার তিন ছেলে নুর উদ্দিন, নুর হোসেন ও নুর ইসলাম। পুত্রবধূ পারভীন আক্তার, শামীম আক্তার ও ডেইজি আক্তার।

বাদীপক্ষের আইনজীবী হাবিবুর রহমান আজাদ বলেন, বৃদ্ধ মাকে মারধরের অভিযোগে একটি মামলায় স্ত্রীসহ তিন ছেলেকে ছয় মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের সাজা খাটতে হবে তাদের।

হালিশহর এলাকার বাড়ির অংশ তিন ছেলেকে না দেয়ায় বৃদ্ধাকে মারধরের অভিযোগে ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি মহানগর হাকিম আদালতে হত্যা চেষ্টার মামলা হয়। পুলিশ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় একই বছরের ৩০ ডিসেম্বর।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ