মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

গাজীপুর-খুলনা সিটি নির্বাচনে তাফসিল ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ শনিবার বেলা ১১টায় নির্বাচন ভবনে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা জানান গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন আগামী ১৫ মে অনুষ্ঠিত হবে।

নুরুল হুদা জানান, মনোনয়ন দাখিলের শেষ দিন ১২ এপ্রিল। এছাড়া যাচাই বাছাই হবে ১৫-১৬ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৩ এপ্রিল।

এ‌র আগে গাজীপুর ও খুলনাসহ পাঁচ সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করতে কোনো আইনি বাধা নেই বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ইসির পাঠানো এক চিঠির জবাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

২০১৩ সালের ১৫ জুন একসঙ্গে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন এবং ৬ জুলাই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট হয়েছিল। তবে ভোটের পর একেকটি সিটি করপোরেশন একেকদিন প্রথম বৈঠকে বসেছে আর ওই বৈঠক থেকেই করপোরেশনের মেয়াদ শুরু হয়।

এই পাঁচ সিটি করপোরেশনের মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হবে ৪ সেপ্টেম্বর, সিলেটের ৮ অক্টোবর, খুলনার ২৫ সেপ্টেম্বর, রাজশাহীর ৫ অক্টোবর ও বরিশালের ২৩ অক্টোবর।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিন আগে যেকোনো সময় ভোট করতে হবে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ