মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

বিউটি ধর্ষণ ও হত্যা মামলার আসামী বাবুল গ্রেফতার; পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জে চাঞ্চল্যকর বিউটি ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি বাবুল মিয়াকে সিলেটের বিয়ানীবাজার থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বিউটি আক্তারকে যাতায়াতের পথে উত্ত্যক্ত করতো প্রতিবেশী, ২ সন্তানের জনক বাবুল মিয়া। এনিয়ে বিউটি অভিযোগ করলে গত ২১ জানুয়ারি তাকে অপহরণ করে বাবুল। অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষণ করে। অনেক মিনতির পর ৯ ফেব্রুয়ারি গুরুতর অবস্থায় বিউটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেয় বাবুল মিয়া।

এরপর গত ১২ ফেব্রুয়ারি বিউটির বাবা সায়েদ আলী বাদী হয়ে বাবুল ও তার মা ইউপি সদস্য কলমচানকে আসামি করে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে ৪ মার্চ এ মামলা গ্রহণ করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। কিন্তু আটক করা হয়নি বাবুল মিয়াকে। উল্টো মামলা তুলে নেয়ার জন্য শুরু হয় বিউটির পরিবারকে হুমকি ধামকি।

নিরাপত্তাহীনতায় ১৩ মার্চ বিউটিকে লাখাইয়ে নানার বাড়ি পাঠিয়ে দেয়া হয়। কিন্তু সেখান থেকে ১৬ মার্চ ফের অপহরণ করা হয় বিউটিকে। ১৭ মার্চ ব্রাহ্মণডোরা হাওরে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয় বিউটির মৃতদেহ।

এদিকে এমন নির্মম ঘটনায় নিহতের স্বজন ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন স্বজনরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন সবাই।

সূত্র : যমুনা টিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ