মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

রাস্তা থেকে তুলে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  নরসিংদীর মনোহরদীতে এক মাদরাসা ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কামরুল ইসলাম (২৫) নামে এক যুবককে আসামি করে মনোহরদী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন ওই ছাত্রীর মা।

মামালা সূত্রে জানা গেছে, ওই ছাত্রী স্থানীয় একটি মাদরাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দিয়েছে। বৃহস্পতিবার বিকালে নিজ বাড়ি থেকে সে চাচার বাড়িতে যাচ্ছিল। পথে উপজেলার কৃষ্ণপুর এলাকার সুরুজ মিয়ার ছেলে কামরুল তার মুখ চেপে পাশের দেওয়ান আলীর পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে।

ঘরের ভেতরে মেয়েটিকে আটকে রেখে বাহির থেকে দরজা বন্ধ করে কামরুল পালিয়ে যায়। দীর্ঘক্ষণ চেষ্টার পর ছাত্রীটি তার হাত ও মুখের বাঁধন খুলে চিৎকার করলে আশপাশের লোকজন তাকে উদ্ধার মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।

কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মো. এমদাদুল ইসলাম আকন্দ বলেন, এ ঘটনার পরপরই তাদের বাড়িতে গিয়ে থানায় মামলা করার পরামর্শ দিয়েছি।

মনোহরদী থানার ওসি ফখরুদ্দিন ভুইয়া বলেন, ধর্ষণের ঘটনায় শুক্রবার বিকালে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত কামরুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ