মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

স্বামী-স্ত্রীর একে অপরের মোবাইলে গোয়েন্দাগিরির শাস্তি এক বছরের জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমান যুগে সন্দেহ প্রবণতা থেকে অনেক দম্পতিই একে অপরের মোবাইলে গোপন নজর রাখার চেষ্টা করেন কিংবা বিনা অনুমতিতেই একে অপরের মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করেন। বিষয়টিকে এবার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে রক্ষণশীল দেশ সৌদি আরব।

কোনো স্বামী স্ত্রী বিনা অনুমতিতে একে অপরের গোপন কোড খোলা বা ঘাঁটাঘাঁটির অপরাধ প্রমাণিত হলে এক বছরের কারাবরণের শাস্তি ও ৫ শ’ রিয়াল জরিমানা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সৌদি আরবের আইন উপদেষ্টা আব্দুল আজিজ বাতেল।

আল আরাবিয়াকে আব্দুল আজিজ বাতেল বলেন, এতে স্বামী স্ত্রীর ব্যক্তি স্বাধীনতা ও প্রাইভেসি নষ্ট হয়। বিনা অনুমতিতে একে অপরের মোবাইল ব্যবহার গোয়েন্দাগিরির আওতায় পড়বে। আইনগতভাবে একে নিষিদ্ধ করা হয়েছে। এ অপরাধে বিচারক উপযুক্ত শাস্তি দিতে পারবেন।

আব্দুল আজিজ বলেন, গোয়েন্দাগিরির শাস্তি হিসেবে প্রাপ্ত জরিমানা জাতীয় ভাণ্ডারে জমা করা হবে। শুধু স্মার্ট ফোন নয় কম্পিউটার কিংবা ক্যামরার মাধ্যমে গোয়েন্দাগিরিও একই শাস্তির প্রযোজ্য হবে। তবে এ আইন বাবা মার পক্ষ থেকে সন্তানের ওপর নজরদারির ফলে প্রযোজ্য হবে না। এটা শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রেই প্রযোজ্য।

খবর: আল আরাবিয়া

আরো পড়ুন
বিশ্বের অালোচিত ১০ ইসলামিক বই; যা অবশ্যই পড়া উচিত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ