শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর

মাওলানা হাফিজুর রহমান সিদ্দীকির হাতে এক যুবকের ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সুয়াবিলে এক ইসলামি সম্মেলনে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক হিন্দু ধর্মাবলম্বী যুবক। মুসলিম হওয়া যুবকটি হারুয়ালছড়ি ধর পাড়ার সুমন (২১)।

তিনি ওই এলাকার স্বপনের ছেলে।তারা  পেশায় সেলুন দোকানদার। তার নতুন নামকরণ করা হয়েছে মো.আব্দুল্লাহ। সুয়াবিল নয়াপাড়ায় বিশাল এক ইসলামি সম্মেলনে অাসা বক্তা মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা তাকে কালেমা পাঠ করিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করান।

অাব্দুল্লাহ 'র সাথে একান্তভাবে অালাপ কালে জিজ্ঞেস করি কেন ইসলাম ধর্মে ধর্মান্তরিত হলেন ? উত্তরে তিনি বললেন, 'অামি মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা হুজুরের বহু বয়ান শুনেছি ইউটিউবে। অামি বুঝতে পেরেছি সৃষ্টিকর্তাকে পেতে হলে ইসলাম ধর্ম ছাড়া কোন গতি নেই।

পারভেছ নামক এক প্রতিবেশির সহায়তায় অামি অাজ এখানে এসে ইসলাম ধর্ম গ্রহণ করি। অাজ থেকে অামি ইসলামের রীতিনীতি মেনে চলবো।

যুবকটি জানান, গত ছয়মাস পূর্ব থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছে  ইসলাম ধর্ম গ্রহণ করবে। অাজ সুয়াবিলে হুজুরকে পেয়ে তার হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। অাব্দুল্লাহ এখন পারভেজ নামক তার ওই প্রতিবেশির হেফাজতে থাকবেন বলে জানান ওই প্রতিবেশি।

আরো পড়ুন

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় মিশরেও প্রথম স্থান অধিকারী বাংলাদেশী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ