মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

টেকনাফে পল্লী চিকিৎসকের ভুলে গৃহবধুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ
টেকনাফ প্রতিনিধি

মদ্যপ অবস্থায় গ্রাম্য ডাক্তারের ভুল চিৎিসায় এক প্রসূতীর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের আমতলী গ্রামে এ ঘটনা ঘটেছে । পুলিশ মদ্যপ অবস্থায় গ্রাম্য ডাক্তার সুরেশকে আটক করেছে।

পারিবারিক সুত্রে জানা যায়, টেকনাফ উপজেলার হোয়াইক্যং আমতলী গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী তসলিমা আক্তার (১৯) গত ৯ দিন আগে ১টি ছেলে সন্তান জন্ম দেন। শ্বাস কষ্ট, কাশের সাথে রক্ত আসা এবং শরীরে পানি জমার কারণে ৩ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হোয়াইক্যং বাজারে অবস্থানরত পল্লী চিকিৎসক ডা. সুরেশ কান্তি নাথকে নিয়ে যান।

ডাক্তার রাসিলিকন, ডিকট, ড্রাইক্লোপেনাক, রেনিসন ইনজেকশনসহ অন্যান্য ঔষধ দিলে স্বামী ও মায়ের সামনেই প্রসূতী গৃহবধু তসলিমা আক্তার রাত পৌনে ২টার সময় মারা যান।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন ‘বিষয়টি সম্পর্কে সংবাদ পাওয়ার সাথে সাথেই দ্রুত হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই শাহজান ভূইয়াকে ঘটনাস্থলে প্রেরণ করি। পুলিশ ঘটনাস্থলে গেলে মৃতের মা ও স্বামী লোকজনের সামনে অভিযোগ করেন ডাক্তারের ভুল চিকিংসার কারনে তসলিমার মৃত্যু হয়েছে।

পুলিশ হোয়াইক্যং বাজারে গিয়ে অভিযুক্ত গ্রাম্য ডাক্তার ডা. সুরেশ কান্তি নাথকে আটক করে। ঘটনাস্থলে ডাক্তারকে মাতাল অবস্থায় পাওয়া গেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বর্তমানে গৃহবধুর লাশ ও অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক ডা. সুরেশ কান্তি নাথ পুলিশ হেফাজতে রয়েছে’। অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক ডা. সুরেশ কান্তি নাথ চট্রগ্রামের লোহাগাড়া কলাউজান পরিতোষ কান্তি নাথের পুত্র বলে জানা গেছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ