মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

মাজার নিয়ে দ্বন্দ্ব; ওরস থেকে তুলে নিয়ে শিশুকে ধর্ষণ প্রতিপক্ষের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘মাজার পরিচালনা ও খাদেম নিয়ে’ দুই পরিবারের মধ্যে বিরোধের জের ধরে ওরস চলাকালে প্রতিপক্ষের সাত বছরের এক অবুঝ কন্যাশিশুকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে চল্লিশোর্ধ্ব এক ব্যাক্তির বিরুদ্ধে।

স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ওই শিশুটিকে গুরুতর আহত অবস্থায় গতকাল মঙ্গলবার রাতে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

রাত ৮টার দিকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সুলকাবাদ ইউনিয়নের সলুক শাহ মাজার প্রাঙ্গণ থেকে শিশুটিকে তুলে নিয়ে যাওয়া হয়। মাজারের পাশে নিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে আজ বুধবার সকালে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. মনির জানিয়েছেন।

ওসি আরো জানান, ঘটনার পরই শিশুটির দেওয়া ভাষ্যমতে শিশুটির প্রতিবেশী হাসান নামের এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা আজ বুধবার সকালে বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামিরা হলো একই গ্রামের হাসান, জসীম উদ্দিন ও দানা মিয়া।

‘শিশুটির চিৎকারের আশপাশের লোকজন এগিয়ে এলে হাসান ও তাঁর সহযোগীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে হাসানকে গ্রেপ্তার করে,’ যোগ করেন ওসি। তিনি আরো বলেন, ‘এই মাজারের পরিচালনা ও খাদেম নিয়ে গ্রামের দুই পরিবারের মধ্যে বিরোধ রয়েছে। তার জের ধরে এই ধর্ষণের ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

এইচজে