মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

লক্ষ্মীপুরে মাদরাসা ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ, আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লক্ষ্মীপুরে এবার ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে দুলাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। অপর অভিযুক্ত মুকবুলকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সদর উপজেলার বশিকপুর গ্রামে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ এনে মামলা করেছে ছাত্রীর পরিবার। ডাক্তারি পরীক্ষার জন্য ছাত্রীকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, গত ২৭ মার্চ মঙ্গলবার বিকালে ওই ছাত্রী তার বাড়ির পাশের ফসলী বাগানে পানি দিচ্ছিল। এসময় একই এলাকার মুকবুল ওই কিশোরীকে জোরপূর্বক পাশের বাগানে নিয়ে যায়। এসময় মকবুল ও তার সহযোগী দুলালসহ তাকে (ছাত্রীকে) পালাক্রমে ধর্ষণ করে। বিষয়টি কাউকে বললে তাকেসহ পরিবারের সবাইকে হত্যার হুমকি দেয় তারা।

ঘটনার তিন দিন পর ওই ছাত্রীকে একা পেয়ে আবারও ধর্ষনের চেষ্টা চালায় মকবুল। এসময় দৌড়ে বসতঘরে চলে আসলে তার বাবা ও ভাবির সামনে তাকে মারধর করে দুলালকে কোলে বসিয়ে ভিডিও ধারণ করে তারা।

পরে পূর্বের ঘটনাটি অভিভাবকদের কাছে জানান ওই ছাত্রী। বিষয়টি স্থানীয়দের জানানোর পর বুধবার বিকালে মকবুল ও দুলালকে আসামি করে থানায় মামলা করে ছাত্রীর বাবা।

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দুলাল বশিকপুর ইউপির বড় রশিদপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে। মুকবুল একই গ্রামের হাবিব উল্লাহর ছেলে।

এ ব্যাপারে লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি দুলালকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামি মুকবুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ