মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

সপ্তম শ্রেণির ছাত্র বলাৎকারে দশমের দুই ছাত্র আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজার সদরের ঝিলংজা খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্র বলাৎকারের শিকার হয়েছে।

এ ঘটনায় জড়িত অভিযোগে একই স্কুলের দশম শ্রেণির ছাত্র হৃদয় ও শাহীন নামে দু’জনকে আটক করেছে পুলিশ। ভিকটিম কক্সবাজার জেলা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।

ভিকটিম জানায়, সে স্কুল হোস্টেলের ছাত্র। হৃদয় ও শাহীন বেশ কিছু দিন ধরে তাকে বলাৎকার করে আসছিল জোর করে। তারা ঘটনাটি প্রকাশ না করতে ভিকটিমকে চাপ দেয়। ভয়ে ঘটনার কথা কাউকে বলেনি। স্কুলের শিক্ষকরাও তাকে ঘটনাটি প্রকাশ না করতে ভয় দেখায়। অবশেষে অণ্ডকোষে ব্যাথা অনুভব হওয়ায় বুধবার সকালে ঘটনাটি তার খালার কাছে প্রকাশ করে সে।

ভিকটিমের মা বলেন, আমার ছেলেকে ভালো রেজাল্ট করার জন্য হোস্টেলে দিয়েছিলাম। হোস্টেলে ভর্তি করার পর প্রায় সময় তাকে নির্যাতন করা হতো বলে জানাত। আমি বিশ্বাস করতাম না। ভাবতাম লেখাপড়ার ভয়ে এসব বলছে। এরপরও আমার বাচ্চাকে চাপ সৃষ্টি করে হোস্টেলে পাঠাই। পরবর্তীতে এ সমস্যার কথা শুনতে পাই।

এ প্রসঙ্গে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নোমান হোসেন প্রিন্স বলেন, অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবর পেয়ে বুধবার সন্ধ্যায় তাকে হাসপাতালে দেখতে যান কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নোমান হোসেন প্রিন্স। এ বিষয়ে ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

আরো পড়ুন- ‘কুরআনে হাফেজদের রক্তে ভেসে যাচ্ছিল মেঝে’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ