বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

হামাস-কাতার ফোনালাপ; ফিলিস্তিনিদের আন্দোলনে সমর্থন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের চলমান পরিস্থিতিতে তাদের সংগ্রাম ও অধিকারের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি।

বুধবার ফিলিস্তিনের চলমান পরিস্থিতি নিয়ে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া সাথে টেলিফোনে আলাপ করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি।

এ সময় ফিলিস্তিনিদের সংগ্রাম ও অধিকারের প্রতি পূর্ণ সমর্থন জানান।

ইসমাইল হানিয়া বলেন, ইহুদিবাদী ইসরায়েলের নিপীড়নমূলক নীতির পরও ফিলিস্তিনিরা নিজ ভূখণ্ডে ফেরার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

কাতারের আমির বলেছেন, ফিলিস্তিনিদের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি ফিলিস্তিনি জনগণ বিশেষ করে অবরুদ্ধ গাজা উপত্যকার অধিবাসীদের প্রতি তার সহানুভূতির কথা তুলে ধরেন।

এর আগে, গত শুক্রবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে ইহুদিবাদী ইসরাইলের হত্যাকাণ্ডের নিন্দা জানান।

শুক্রবার ফিলিস্তিনের ভূমি দিবস উপলক্ষে গাজা সীমান্তে আয়োজিত অবস্থান কর্মসূচিতে ইহুদিবাদী ইসরাইলের সেনারা গুলি চালালে কমপক্ষে ১৮জন নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হন। এ নিয়ে মুসলিম বিশ্বে নিন্দার ঝড় উঠে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ