বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ইউরোপে মুসলিম বিদ্বেষ দূর করতে তুরস্কের অন্যরকম উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ : এবার ইউরোপের মুসলিম বিদ্বেষ দূর করতে উদ্যোগ নিলো তুরস্কের সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল। তারা ইউরোপের মূল ভূ-খণ্ডে ভ্রমণ করবে এবং সেখানে ইসলাম বিদ্বেষ বাড়ার কারণ খুঁজবে।

তুর্কি সংসদের মানবাধিকার কমিটি অভিনব এ উদ্যোগ গ্রহণ করেছে।

মানবাধিকার কমিটির প্রধান ওমর সরদার বলেছেন, তারা জার্মানি, ফ্রান্স ও বেলজিয়ামে যাবেন এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।

ক্ষমতাসীন একে পার্টির সিনিয়র সংসদ সদস্য ওমর সরদার জানান তারা মুসলিম জনগোষ্ঠিকে প্রান্তিকতার দিকে ঠেলে দেয়া বিষয়ে আলোচনা করবেন।

তিনি আরও বলেন, আমরা পরিস্থিতির পর্যবেক্ষণ করবো এবং মুসলিম কমিউনিটির বিরুদ্ধে শত্রুতা, তাদের দৈনন্দিন জীবনে বৈষম্য ও ইসলাম বিদ্বেষের কারণগুলো খুঁজে দেখবো। তার ভিত্তিতে আমরা একটি প্রতিবেদন প্রকাশ করবো।

সেই প্রতিবেদনের উপর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সিম্পোজিয়ামও করা হবে।

সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে ইসলাম বিদ্বেষ ও অভিবাসন বিরোধী মনোভাব বেড়েছে। এ পেছনে রয়েছে জার্মানের অতি কট্টর ডানপন্থী দলগুলোর অপপ্রচার।

আরও পড়ুন: বিশ্বদরবারে দেশের মান উঁচু করা ৮ জন তারকা হাফেজ

জার্মানের সরকারি হিসেব অনুযায়ী শুধু ২০১৭ সালে জার্মানিতে ৯৫০ মুসলিম ও মুসলিম প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে। এসবের মধ্যে রয়েছে মসজিদ ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়াও ৩৩ মুসলিম বিভিন্ন আক্রমণে আহত হয়েছে।

৮১.৮ মিলিয়ন মানুষের দেশ জার্মানিতে দ্বিতীয় বৃহৎ জনগোষ্ঠি মুসলিম। ফ্রান্সের পর পশ্চিম ইউরোপে জার্মানিতেই সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে।

বর্তমানে জার্মানে ৪.৭ মিলিয়ন মুসলিম বসবাস করে। যাদের মধ্যে ৩ মিলিয়ন মুসলিম তুর্কি বংশোদ্ভূত। যারা ১৯৬০ এর পরবর্তী সময়ে জার্মানিতে পারি জমিয়েছে।

তুরস্কের ডেইলি সাবাহ থেকে আবরার আবদুল্লাহ এর অনুবাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ