বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

লন্ডনের বাঙালিপাড়ায় ছুরি হামলা : দেড় ঘন্টা আহত ৬ কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের বাঙালি আবাসস্থলগুলো চলে উপর্যুপরি ছুরি হামলা। একের পর এক হামলা চালিয়ে দুর্বৃত্তরা ৬ কিশোরকে আহত করেছে। তাদের মধ্যে ২ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকাল থেকে শুরু হয় এ হামলার ঘটনা। টাওয়ার হ্যামলেটস বারার মাইলএন্ডে এ ঘটনা ঘটে। হামলায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ।

জ্যাক হক নামের এক প্রত্যক্ষদর্শী লন্ডনের ইভনিং স্টান্ডার্ডকে জানান, তিনি একটি চিৎকার শুনতে পেয়ে  জানালায় দাঁড়ান। দেখতে পান, মুখ ঢেকে দাঁড়িয়ে আছে  ৩ কিশোর।

বুদ্ধিজীবীরা ক্ষমতার ক্রীতদাসে পরিণত হয়েছে: অসীম সাহা

এরপর প্রায় ঘন্টা দুয়েকের মধ্যে আরো কয়েকটি হামলার ঘটনা।ইস্ট ইন্ডিয়া ডক, ওয়েস্ট লন্ডনের ইলিং বোর্ড, নিউহাম, ওয়ান্ডওয়ার্থ প্রভৃতি এলাকায় একই ধরনের হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক অনলাইন সংবাদ মাধ্যমগুলো।

প্রায় কাছাকাছি সময়ে ঘটা এসব হামলার কারণ এখনো উদঘাটন করতে সক্ষম হয়নি লন্ডন পুলিশ।

কিশোর-কিশোরীদের মধ্যে সাধারনত এসব ঘটনা অতিমাত্রায় বেড়েছে বলে জানিয়েছে পুলিশ।

লন্ডনে গত ৬-৭ বছরে এধরনের হামলা অতিমাত্রায় বেড়ে যাওয়া সেখানকার তরুণ প্রজন্মের বিপথে চলে যাওয়ার একটা প্রমাণ বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞগণ।

এসএস

আরো পড়ুন : রোহিঙ্গাদের ফিলিপাইনে আশ্রয় দিতে চান দুতার্তে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ