বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

ইসরাইলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি সাংবাদিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজায় ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি এক সাংবাদিক। তার নাম ইয়াসির মুরতাজা। গাজা উপত্যাকায় ফিলিস্তিনিদের বিক্ষোভের ওপর ইসরাইলি সেনারা গুলি চালায়। এতে তিনি নিহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ কথা বলেছে। এতে বলা হয়েছে, শুক্রবার ইসরাইলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ চলাকালে সাংবাদিক ইয়াসির গুলিবিদ্ধ হন।

তিনি গাজাভিত্তিক আইন মিডিয়া এজেন্সির ফটোগ্রাফার। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ঘটনার পর ইয়াসিরের রক্তাক্ত দেহের একটি ছবি ধারণ করেন এএফপির একজন সাংবাদিক। এ সময় তার বুকে প্রেস লেখা বিশেষ পোশাক পরা দেখা যায়। তখনও তিনি চিকিৎসা নিচ্ছিলেন। এর পর শনিবার জানানো হয় তিনি মারা গেছেন। এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

ওদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো এক ফিলিস্তিনি নিহত হওয়ার কথা জানিয়েছে। বলা হয়েছে, নিহত এই ব্যক্তি ২০ বছর বয়সী হামজা আবদেল আল। তাকে মধ্য গাজার আল বুরেজিতে গুলি করা হয়েছিল। শুক্রবার থেকে এ নিয়ে গাজায় ইসরাইলিদের সঙ্গে সংঘর্ষে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়ালো নয়।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ