বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতে সাত কাশ্মীরি মাদরাসা শিক্ষার্থী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উত্তর প্রদেশের বানদা জেলার জামিয়া আরাবিয়া থেকে সাতজন কাশ্মীরি শিক্ষার্থীকে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) গ্রেফতার করেছে।

গত মার্চ মাসে এনআইএ-এর একটি দল ওই ছাত্রদের এবং মাদরাসার কতৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করেছিলো। এরপর আজ ওই ছাত্রদের গ্রেফতার করা হলো।

মাদরাসার মুনতাযিম হাবিব আহমদের ছোট ভাই মাওলানা মুফতি নাজিব আহমদ বলেছেন, এনআইএ এর দুই দুপুর দু’টার সময় মাদরসায় প্রবেশ করে এবং ওই সাত শিক্ষার্থীকে একটি আবদ্ধ কক্ষে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করে।

এর আগে এই মাদেোসার আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রাক্তন ছাত্র কাশ্মীরি তরুণ তাওসিফের ব্যাপারে তদন্ত দল খোঁজ খবর নিয়েছিলো। তাওসিফকে কিছুদিন আগে কাশ্মীরে গ্রেফতার করা হয়েছে। আজ এনআইএ এই সাত জন ছাত্রকে গ্রেফতার করলো।

এখনো এনআইএ-এর পক্ষ থেকে এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় নি বলেও জানান মাওলানা নাজিব আহমদ।

জামিয়া আরাবিয়া বানদা শহর থেকে ১৬ কিলোমিটার দূরে হাথুরা গ্রামে। এই বিখ্যাত মাদরাসাটি ১৯৩৩ সনে প্রতিষ্ঠিত হয়েছে।

সূত্র রোজনামা খবরেঁ

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ