শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর

যশোরে মাদরাসা থেকে ৮ শিবিরকর্মী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরের জিরাত আলিয়া মাদরাসা থেকে ইসলামী ছাত্র শিবিরের আট কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে জেলার সদর উপজেলার নারায়ান্দপুর ইউনিয়নের ওই মাদরাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- চাউলিয়া গ্রামের মোসলেমের ছেলে আশরাফুল ইসলাম, পদ্মবিলা গ্রামের এনায়েত হোসেনের ছেলে মাহমুদুল ইসলাম, রুপাদিয়া বাজার এলাকার নুর ইসলাম শেখের পুত্র আব্দুল্লাহ, জিরাত গ্রামের ইয়াকুব আলীর ছেলে ফয়সাল, মথুরা গ্রামের ইদ্রিস আলীর ছেলে আওয়াল, ঘুনি গ্রামের মনোয়ারুলের ছেলে মোহাইমিনুল, নরেন্দ্রপুরের কারিকারপাড়ার আবদুল আলিমের ছেলে সাদ এবং আবদুল ওয়াহাবের ছেলে আবদুল আলিম।

পুলিশ জানায়, শিবির কর্মীরা বৈঠক করছে খবর পেয়ে সহকারী উপ পরিদর্শক রিপন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল জিরাত আলিয়া মাদরাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এবিষয়ে একটি মামলাও করা হয়েছে।

ভারতে সাত কাশ্মীরি মাদরাসা শিক্ষার্থী গ্রেফতার

আরআর

[আওয়ার ইসলাম বৃহত্তর কলেবরে প্রকাশ করতে যাচ্ছে রমজানুল মোবারক সংখ্যা, আপনার মাদরাসা-স্কুল বা কোম্পানির বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করুন। আপনার কপি সংগ্রহ করতে ফোন করুন 01717831937 বিকাশ]


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ