বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

হেলথ টেস্ট সেরেই কারাগারে খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দুই ঘন্টার মধ্যে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাকে কারাগার থেকে নিয়ে যাওয়া হয় আজ সকাল সাড়ে ১১টায় এবং পরীক্ষা শেষে কারাগারে ফেরত পাঠানো হয় দুপুর ১টা ৩০ মিনিটে।

এ ২ ঘন্টার মধ্যে খালেদা জিয়ার এক্স-রে ও রক্ত পরীক্ষা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চার সদস্যের মেডিকেল বোর্ডের চিকিৎসক দল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চার সদস্যের মেডিকেল বোর্ডের চিকিৎসক দলে খালেদা জিয়ার নিজস্ব চিকিৎসক ড.মামুনও ছিলেন। এছাড়া ড.আলি, ড.এফ এম সিদ্দিকি, ড.ফয়জুর রহমান বেগম খালেদা জিয়াকে বিএসএমএমই ’র কেবিন ব্লকের ৫১২ নম্বর কক্ষে এক্স-রে ও রক্ত পরীক্ষার করেন।

এদিকে নেত্রীর সাক্ষাত পেতে আসা বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে ভীড় জমায়। পুলিশ ভীড় ঠেকাতে চেষ্টা করলে দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ নেতাকর্মীকে আটক করেছে বলে জানান শাহবাগ থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা।

এছাড়া হাসপাতালের বহির বিভাগে স্লোগান দেয়ায় ছাত্রনেতা কাজী ইফতেখারুজ্জামান শিমুলকে গ্রেফতার করেছে পুলিশ।

হাসপাতালে বেগম খালেদাকে দেখতে কুকোর স্ত্রী শর্মিলা, মির্জা আব্বাসের স্ত্রী, আইনজীবী সানাউল্লা মিয়া, ব্যারিস্টার মওদুদ, খোকন, তাবিথ আওয়াল দেখা করতে আসেন, তবে তাদেরকে দেখা করতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন।

এসএস

আরো পড়ুন : স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে খালেদা জিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ