মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

প্রাইভেটকারের চাপায় নরসিংদীতে পুলিশ সদস্য আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীর শিবপুর উপজেলার চৈতন্য বাসস্ট্যান্ডে ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেট কারের চাপায় যশোর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ (৪০) গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার বেলা ১১টার দিকে মহাসড়কের পাশে দাঁড়ানো অবস্থায় দ্রুতগতিতে ওভারট্রেকিং করে আসা একটি প্রাইভেটকার আজাদকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আশপাশের লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) রেজওয়ান আহমেদ জানান, আহত আজাদ বাসস্ট্যান্ডে নরসিংদী যাওয়ার জন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অন্য একটি বাসকে ওভারট্রেকিং করে আসা একটি প্রাইভেটকার তাঁকে চাপা দেয়। তাঁকে উদ্ধারের পর প্রথমে জেলা হাসপাতাল এবং পরে ঢাকায় জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। পুলিশ ওই প্রাইভেটকারটি আটক করেছে।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ