মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

জুয়া খেলার জেরে কিশোরকে পানিতে চুবিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনার সাঁথিয়ায় জুয়া খেলাকে কেন্দ্র করে কিশোরকে পানিতে চুবিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম জহুরুল সরদার। তার বাড়ি উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের সাতানির চরগ্রামে। সে মৎস্যজীবী আত্তাব সরদারের ছেলে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাবু নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। বাবু একই গ্রামের টিপু শেখের ছেলে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জহুরুল শনিবার রাত ৮টার দিকে নিজ বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন দুই দিন খোঁজাখুঁজি করেও হদিস পায়নি।

একপর্যায়ে সোমবার সকালে বাড়ির পাশে ডি-২ নিষ্কাশন খালে কচুরিপানার মধ্যে জহুরুলের ভাসমান লাশ দেখতে পান তার বাবা আক্তার সরদার। পরে পুলিশকে খবর দিলে সাঁথিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে। সোমবার ময়নাতদন্তের জন্য লাশ পাবনা মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে সাঁথিয়া থানায় হত্যা মামলা হয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, জুয়া ও মাদককে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। সাঁথিয়া থানার অফিসাস ইনচার্জ (ওসি) হাসান ইনাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জহুরুলকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ