শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি

বজ্রপাতের আগুনে রূপগঞ্জে পুড়ল ৭০ বসতঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বজ্রপাতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে ৭০টি বসতঘরসহ পাঁচটি দোকানের মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

সোমবার মধ্যরাতে উপজেলার তারাব পৌরসভার দিঘীবরাব এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দিঘীবরাব এলাকার মনির হোসেন বেপারীর টিন ও কাঠ দিয়ে নির্মাণ করা ৭০টি রুম বিশিষ্ট একটি বাড়ি রয়েছে। ওই বাড়িতে ৭০টি পরিবার থাকে। এছাড়া ওষুধ ও মুদি-মনোহরীর পাঁচটি দোকানঘরও রয়েছে।

সোমবার রাত আড়াইটার দিকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় উঠে। এসময় বেশ কয়েকটি বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বাড়ির একপাশের রুমে আগুন লেগে যায়। এক পর্যায়ে আগুনের লেলিহান শিখা বেড়ে উঠে। আগুন প্রায় ৩০ থেকে ৪০ ফুট উঁচুতে উঠে যায়। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ছোটাছুটি করতে শুরু করে।

খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ও আদমজি ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে ৭০টি বসতঘর, পাঁচটি দোকানঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

বাড়ির মালিক মনির হোসেনের দাবি, সব মিলিয়ে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ বজলুর রশিদ বলেন, কীভাবে আগুনের সূত্রপাত তা তদন্ত করে দেখা হচ্ছে। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে আশপাশে ছড়িয়ে আরও বড়ধরনের দুর্ঘটনা ঘটতো বলে মনে করেন তিনি।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ