শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর

সাভারে বাসে গণধর্ষণের ঘটনায় ৫আসামীকে ৩দিনের রিমান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
সাভার প্রতিনিধি

সাভারের ধামরাইয়ে চলন্ত বাসে এক গার্মেন্ট শ্রমিককে গণধর্ষণের ঘটনায় ৫ আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১০ এপ্রিল) ঢাকার চিফ জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আতিকুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন বাবু মল্লিক, আব্দুল আজিজ, বলরাম, সোহেল ও মকবুল।

মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) জাকারিয়া হোসেন আসামিদের ঢাকার আদালতে হাজির করে সাতদিন করে রিমান্ড আবেদন করেছিলেন।আদালত তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত রোববার (০৮ এপ্রিল)  রাত নয়টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে ধামরাইয়ের শ্রীরামপুরে যাত্রীসেবা পরিবহনের একটি বাসে  গার্মেন্টকর্মী গণধর্ষণের শিকার হন।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ