বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

সিরিয়ায় নারী শিশুদের ওপর বিষাক্ত গ্যাস হামলায় সৌদি উলামা কমিটির তীব্র নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: সিরিয়ার পূর্ব গৌতার দৌমা শহরে বাশার আল আসাদ সরকারের বিষাক্ত রাসায়নিক গ্যাস হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবের উলামা কমিটি। তারা এ হামলাকে মানবতা বিধ্বংসী হামলা বলেও আখ্যায়িত করেন।

সৌদি গণামাধ্যমের বরাত দিয়ে ডেইলি পাকিস্তান জানিয়েছে, দৌমা শহরে বাশার বাহিনীর ওই ভয়াবহ রাসায়নিক গ্যাস হামলায় অন্তত ১০০ জন নিহত ও ৫ শতাধিক বেসামরিক নাগরিক আহত হয়েছেন। নিহত আহতদের অধিকাংশই নারী শিশু।

দৌমা পূর্ব গৌতার সবচে বড় শহর। বাশার সরকারের হামলায় এখানকার মুসলমানরা চরম দুরবস্থায় দিন কাটাচ্ছেন। ঘরে ঘরে মানুষ অসুস্থ হয়ে কাতরাচ্ছে। হাসপাতালগুলো রোগির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।

নিরীহ নাগরিক বিশেষত নিষ্পাপ শিশুদের ওপর গ্যাস হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এধরনের হামলা মানবতার চরম লংঘন। রাসায়নিক গ্যাস হামলা বিশ্বযুদ্ধ আইনে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। তবুও বাশার সরকার ওই গ্যাস ব্যবহার করেছে সিরিয়ার নিরীহ জনগণের ওপর।

সৌদি উলামা কমিটির পক্ষ থেকে জাতিসংঘসহ বিশ্বের মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, পৃথীবিতে এ ধরনের বিষাক্ত গ্যাস ব্যবহার সব জায়গায় কঠোরভাবে দমন করতে উদ্যোগ নিতে হবে। বাশার সরকাকে বিশ্ব আদালতে বিচারের মুখোমুখি করা উচিত। মানবাধিকার সংস্থাগুলোকে শান্তি প্রতিষ্ঠায় বিশেষ ভুমিকা পালন করা জরুরী।

সূত্র: ডেইলি পাকিস্তান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ