বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ইয়েমেনের হামলায় সৌদিতে বিমান চলাচল বন্ধ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল-আলম টিভি চ্যানেল জানিয়েছে, ইয়েমেনের বিমানবাহিনী ড্রোনের সাহায্যে সৌদি আরবের আসির প্রদেশে 'আবহা' বিমান বন্দর ও জিযান প্রদেশে 'আরামকো'র তেল স্থাপনায় ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে। 'কাসেফ-এক' ড্রোনের সাহায্যে এসব হামলা করা হয়েছে।

আজ বুধবার  'আল-মাসিরা' টিভি চ্যানেলের বরাত দিয়ে আল আলম টিভি এ তথ্য জানায়।

সৌদি গণমাধ্যম বলছে, হামলার পর 'আবহা' বিমান বন্দরে সব ধরনের বিমানের ওঠানামা বন্ধ রাখা হয়েছে।

দুই বছর আগে ইয়েমেনের আনসারুল্লাহ সংগঠন নিজস্ব প্রযুক্তিতে নির্মিত ড্রোন 'কাসেফ-এক' উদ্বোধন করে বলেছিল, ড্রোনটির সক্ষমতা বাড়িয়ে এমন পর্যায়ে নিতে হবে যাতে তা দীর্ঘ পথ পাড়ি দিতে পারে। এই ড্রোনটি বর্তমানে ৩০ কেজি বিস্ফোরক বহন করতে পারে বলে জানানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার ইয়েমেনের সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট ও গণ কমিটি সৌদি আরবের আসির প্রদেশের 'আলাব' এলাকায় আগ্রাসী বাহিনীর একটি সামরিক ঘাঁটিতে 'কাহের-এম টু' ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ