শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি

কাবার উপর আপত্তিকর ছবি লাগানোর অভিযোগে যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাবা শরীফের উপর আপত্তিকর ছবি ফেসবুক পোস্ট করার অভিযোগে শেরপুরে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তির নাম বাপ্পী চন্দ্র দাস (২০)। গত মঙ্গলবার রাত ৯টায় দিকে ডিবি পুলিশ বাপ্পী চন্দ্র দাস (২০) নামে ওই যুবককে গ্রেফতার করে।

ধৃত যুবক বাপ্পী শেরপুর জেলা শহরের মাধবপুর মহল্লার বিকাশ চন্দ্র দাস এর ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বাপ্পী চন্দ্র দাস গত ৯ এপ্রিল তার ব্যবহৃত একটি Symphony V42 মোবাইল ফোন সেট এ ফেসবুক আইডির মাধ্যমে পবিত্র কাবা শরীফের উপর একটি আপত্তিকর ছবি সংযোজন করে তা ছড়িয়ে দেয়। পরে বিষয়টি ওই রাতে পুলিশ প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিক ডিবির এসআই ফজলে এলাহীর নেতৃত্বে এএসআই আঃ কাইয়ুম আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ জেলা শহরের মাধবপুর মহল্লায় অভিযান চালিয়ে বাপ্পী চন্দ্র দাসকে গ্রেফতার করে।

ধৃত যুবক বাপ্পী চন্দ্র দাস কাবা শরিফের উপর ওই আপত্তিকর ছবি লাগিয়ে পোস্ট করার কথা ডিবি পুলিশের কাছে স্বীকার করেছে।

বিডি পুলিশের ওসি নওজেস আলী মিয়া বাপ্পী চন্দ্র দাসকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি’র এসআই ফজলে এলাহী সাংবাদিকদের জানান, এ ঘটনায় ধৃত বাপ্পী চন্দ্র দাসকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ১১ এপ্রিল বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদরাসায় মঙ্গল শোভাযাত্রা আয়োজনের নির্দেশ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ