সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হবিগঞ্জে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ৭১ সদস্যের কমিটি গঠন সুদের টাকা দিয়ে মাদ্রাসার কার্পেট কেনা যাবে কি? তাজা ও ভালো ফুলকপি চিনবেন যেভাবে ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট ঠেকাতে দ্রুত আইন হচ্ছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী  সহস্রাধিক আলেমের জীবনী নিয়ে প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’ গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ

হয়রানি থেকে মুক্তি পেতে ভিসির হস্তক্ষেপ চান আন্দোলনকারী ছাত্ররা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতারা। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা উপাচার্যের বর্তমান বাসায় (উপ-উপাচার্য ভবন) তার সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, সহকারী প্রক্টর আব্দুর রহিম উপস্থিত ছিলেন। আর আন্দোলনকারীদের মধ্যে ছিলেন আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, রাশেদ খান, নুরুল হক নুরসহ ২০-২৫ জন।

এসময় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা ঢাবির হলগুলোতে যেন কোনো শিক্ষার্থীকে হেনস্তা ও হয়রানি করা না হয় সবাই যেন নির্ভয়ে হলে থাকতে পারে সে বিষয় উপাচার্যের হস্তক্ষেপ চান, ক্যাম্পাস বহিরাগতমুক্ত করা, অতিরিক্ত যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণে গেইট করারও দাবি করেন তারা। উপাচার্য তাদের এসব বিষয়ে আশ্বস্ত করেন।

এছাড়াও প্রতিনিধি দল উপাচার্যের বাসায় হামলার ঘটনায় সঠিক তদন্তের দাবি করেন। এসময় উপাচার্য বলেন, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হবে।

আন্দোলনকারীরা সুষ্ঠু তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় কমিশন গঠনেরও প্রস্তাব করেন। এছাড়াও উপাচার্য ভবনে হামলার ঘটনায় তদন্ত কমিটিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলেও জানানো হয়।

সাক্ষাতের বিষয়ে আন্দোলনকারীদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান বলেন, ‘আমরা আমাদের আন্দোলন স্থগিতের বিষয় ভিসি স্যারকে অবহিত করেছি। সবাই যেন কোনো ধরনের হয়রানি ছাড়া নির্ভয়ে হলে থাকতে পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন।’

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ