বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

‘জয় মাতা দি’ বলতে ইমামকে মারধর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায
আওয়ার ইসলাম

নয়া দিল্লির এক মাদরাসা শিক্ষক ও ইমাম অভিযোগ করেছেন, বাসে চড়ে কোথাও যাওয়ার সময় দু’জন উগ্রবাদী হিন্দু তাকে ‘জয় মাতা দি’ স্লোগান দিতে বাধ্য করেছে এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।

২৯ বছর বয়সী মাওলানা আফতাব আলম পুলিশকে জানিয়েছেন, গত ৮ এপ্রিল রাতের বেলা শাহ আবাদ এলাকা থেকে বাসে চড়ে বুওয়ানার জি জি কলোনিতে নিজের বাড়িতে ফেরার সময় ৩৭ থেকে ৪০ বছর বয়সী দুই ব্যক্তি তাকে প্রশ্ন করেছে, তিনি কি ভারতীয় কি না।

তিনি হ্যাঁ বলার পর তারা তাকে ‘জয় মাতা দি‘ স্লোগান দিতে বলে।

আফতাব আলম জানান, তিনি তাদের কথা অনুযায়ী ওই স্লোগান দিয়েছেন, কিন্তু তবুও ওই দুই ব্যক্তি তাকে মারধর করেছে।

ওই দুই ব্যক্তি প্রহলাদপুর বাস স্টেশনে নেমে গেলে মাওলানা আফতাব আলম পুলিশকে ফোন করে এ ব্যাপারে অভিযোগ দায়ের করেন।

পুলিশ বলেছে, আফতাব আলম ওই দুই ব্যক্তিকে চেনেন না। দিল্লি পুলিশের এক সিনিয়র অফিসার বলেছেন, ভিক্টিমের অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। অভিযুক্ত দুই ব্যক্তিকে ধরার চেষ্টা করা হচ্ছে।

রোজনামা খবরেঁ থেকে ওমর ফাইয়ায এর অনুবাদ

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ