সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হবিগঞ্জে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ৭১ সদস্যের কমিটি গঠন সুদের টাকা দিয়ে মাদ্রাসার কার্পেট কেনা যাবে কি? তাজা ও ভালো ফুলকপি চিনবেন যেভাবে ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট ঠেকাতে দ্রুত আইন হচ্ছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী  সহস্রাধিক আলেমের জীবনী নিয়ে প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’ গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ

আগামীকাল শুরু হচ্ছে বেফাকের ৪১তম কেন্দ্রীয় পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ: আগামীকাল ১৫ এপ্রিল রোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের ৪১তমকেন্দ্রীয় পরীক্ষা। ৮ দিনব্যাপী এ পরীক্ষা শেষ হবে আগামী ২২ এপ্রিল।
প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

হিফজ ও কেরাতসহ মোট ৬টি স্তরের পরীক্ষার্থীরা একযোগে এ কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আর বেফাকভূক্ত তাকমিল শিক্ষার্থীরা হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া-এর কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নিবেন।

সারাদেশের ১০০৯ কেন্দ্রে মোট ১১৯৫৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। যাদের মধ্যে ৪৬৪ কেন্দ্রে ৭১৫১৫ পুরুষ শিক্ষার্থী এবং ৫৪৪টি কেন্দ্রে ৪৮০২৬ জন নারী পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

ইতিমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু ইউসুফ।তিনি বলেন, আল হামদুলিল্লাহ! সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সারা দেশে যথা সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, গতকাল শুক্রবার দেশের ২৯টি জোনে প্রয়োজনীয় নথিপত্র পৌঁছে গেছে। আজ সকাল থেকে তা নেগরানে আ’লা কেন্দ্র প্রধানগণ সংগ্রহ করতে পারবেন।

মাওলানা আবু ইউসুফ পরীক্ষার্থীদের যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে সু-শৃঙ্খলভাবে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।

সাথে সাথে পরীক্ষার কার্যক্রম সফলভাবে সমাপ্ত করতে বেফাকের সকল স্তরের দায়িত্বশীল, কেন্দ্রপ্রধান, পরিদর্শকগণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতা কামনা করেন। সর্বোপরি, পরীক্ষার্থীদের সাফল্যের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

পরীক্ষার রুটিন

আরো পড়ুন- দাওরা হাদিসের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ