মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বগুড়াসহ ১৩ সিটি কর্পোরেশনের নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে ‘সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন শিরকের কাছে চলে যায়’ লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা চুক্তির ‘লঙ্ঘন’ হিসেবে বিবেচিত হবে: আরাগচি জিহাদ, খেলাফত ও ক্ষমতার রাজনীতি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, হতাহত ১১ ইরান বন্দরে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, জাহাজ চলাচল শুরু ক্যালিফোর্নিয়ায় যুদ্ধ বিমান বিধ্বস্ত, নিহত ৮ ‘খুলনা উন্নয়ন কর্তৃপক্ষে’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সিলেটে আওয়ামী লীগের বিক্ষোভ, আটক ৪

‘সিরিয়াকে সন্ত্রাস মুক্ত করবো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের ক্ষেপণাস্ত্র হামলা শুধু সিরিয়ার দৃঢ়তা বাড়াবে এবং দেশের প্রতি ইঞ্চি ভূমিকে সন্ত্রাসমুক্ত করা হবে।

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সাথে টেলিফোন আলাপে বাশার আসাদ এসব কথা বলেছেন।

ফোনালাপে প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরান অব্যাহতভাবে সিরিয়ার পাশে থাকবে এবং মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা আগ্রাসন সিরিয়ারা জনগণের সন্ত্রাসবিরোধী অবস্থানকে দুর্বল করতে পারবে না বলেও তিনি আস্থা ব্যক্ত করেন।

শনিবার দিনের প্রথমভাগে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা করেছে। সিরিয়ার দুমা শহরে রাসায়নিক হামলার কথিত অভিযোগ তুলে এ হামলা চালানা হলো। তবে পশ্চিমা দেশগুলো রাসায়নিক হামলার বিষয়ে কোনো প্রমাণ তুলে ধরতে পারেনি, অনেকটা গায়ের জোরে এ হামলা করেছে।

এদিকে, সিরিয়ার সেনারা দুমা শহরে তাদের অভিযান অব্যাহত রেখেছে। এ শহরে সন্ত্রাসীদের পরাজয়ের পর আজ সিরিয়ার সেনারা সেখানে পরিচ্ছন্ন অভিযান চালায়।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ