বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

সিরিয়ায় একযোগে পশ্চিমা জোটের বিমান হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সিরিয়ায় রাসায়নিক হামলার অভিযোগে দেশটিতে একযোগে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের নির্দেশনায় এ বিমান হামলা শুরু করেছে পশ্চিমা এ মিত্র দেশগুলো। অন্যদিকে সিরিয়ার বিমান বাহিনী এ হামলার প্রতিরোধ করছে। খবর- বিবিসি, রয়টার্স।

আন্তর্জাতিক গণমাধ্যম বিসিবি ও রয়টার্সে জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউস থেকে এ সামরিক হামলার ঘোষণা দেন। সিরিয়ায় এ হামলায় ব্রিটেন ও ফ্রান্স যোগ দিয়েছে বলেও নিশ্চিত করা হয়।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, সিরিয়ার ডুমায় রাসায়নিক হামলার অভিযোগটি বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সিরিয়ায় রাসায়নিক হামলার বিষয়ে কী করা হবে সে বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে। সেই ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরই বিমান হামলা শুরু করা হলো।

এদিকে দেশটিতে রাসায়নিক হামলার অভিযোগ অস্বীকার করেছেন সিরিয়া প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এছাড়া রাসায়নিক আক্রমণের অভিযোগ পশ্চিমাদের ‘প্ররোচনামূলক’ আচরণ বলে দাবি করেছে রাশিয়া।

আরো পড়ুন- ট্রাস্প কী শেষ পর্যন্ত সিরিয়া আক্রমণ করতে যাচ্ছেন?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ