মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বগুড়াসহ ১৩ সিটি কর্পোরেশনের নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে ‘সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন শিরকের কাছে চলে যায়’ লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা চুক্তির ‘লঙ্ঘন’ হিসেবে বিবেচিত হবে: আরাগচি জিহাদ, খেলাফত ও ক্ষমতার রাজনীতি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, হতাহত ১১ ইরান বন্দরে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, জাহাজ চলাচল শুরু ক্যালিফোর্নিয়ায় যুদ্ধ বিমান বিধ্বস্ত, নিহত ৮ ‘খুলনা উন্নয়ন কর্তৃপক্ষে’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সিলেটে আওয়ামী লীগের বিক্ষোভ, আটক ৪

সিরিয়ায় হামলার বৈধতা জানতে চেয়ে বৃটেনের বিরোধী দলীয় নেতার চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ায় হামলা চালানোর পক্ষে ব্রিটেনের আইনি কোনো বৈধতা নেই বলে মন্তব্য করেছেন ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন। শনিবার সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ফ্রান্স ও ব্রিটেনের সামরিক হামলার পর তিনি এ মন্তব্য করেন।

সিরিয়ায় ব্রিটেনের হামলার বিরোধীতা করে লেবার পার্টির এই নেতা বলেছেন, এ ধরনের পদক্ষেপ একই পন্থায় অন্যান্যদেরও উৎসাহিত করতে পারে।

তিনি বলেন, সিরিয়ায় রাসায়নিক হামলার জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে'র ব্রিটেনের যুদ্ধবিমানকে সমন্বিত হামলায় অংশ নেয়ার নির্দেশ দেয়ার আগে বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করা উচিত ছিল।

থেরেসা মে বলেছেন, এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী দামেস্কের উপকণ্ঠে দৌমা রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে।

জেরেমি করবিন বলেন, আইনি বৈধতা না থাকায় এমন একটি বিষয়ে যেকোনো দেশের একতরফা এবং ব্যবস্থা নেয়ার ফল মারাত্মক হতে পারে। এছাড়া এ ধরনের একতরফা পদক্ষেপের ফলে অন্যান্যরাও একই পদক্ষেপ নিতে উৎসাহিত হতে পারে।

যুদ্ধবিরোধী ব্রিটেনের এই প্রবীণ নেতা বলেছেন, সিরিয়ায় হামলা চালানোর ব্যাপারে আইনি বৈধতা নিয়ে বিস্তারিত প্রকাশ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী থেরেসা মে'র কাছে চিঠি লিখেছেন তিনি।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ