বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

সিরিয়া যুদ্ধে অংশ নেয়া বড় রাষ্ট্রগুলোর কার কী শক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে কথিত রাসায়নিক হামলার জবাবে মি. ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র আক্রমণের জন্যে রাশিয়াকে প্রস্তুত থাকার কথা বলেছেন।

সিরিয়া যুদ্ধে যেসব সমরাস্ত্র ব্যবহার করা হবে সেগুলো যুদ্ধজাহাজ, জঙ্গিবিমান ও ডুবোজাহাজ থেকে নিক্ষেপ করা হবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র যে ধরনের আক্রমণের পরিকল্পনা করছে তাতে ব্রিটেন ও ফ্রান্সের সহযোগিতা নেওয়া হবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

হামলা করা হবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বাইরে থেকে। সিরিয়ার বিরুদ্ধে অংশ নেয়া দেশগুলোর যুদ্ধবিমান থেকে হামলা চালানো হবে। রিমোট কন্ট্রোলার দ্বারা নিয়ন্ত্রিত ড্রোনের সাহায্যেও হামলা চালাতে পারে দেশগুলো।

তাদের এ হামলার তীব্র প্রতিরোধ গড়ে তোলার ঘোষণাও এসেছে রুশ কর্মকর্তাদের থেকে। তারা জানিয়েছেন, সিরিয়া আকাশসীমায় ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো গুলি করে মাটিতে নামিয়ে আনা হবে এবং তাদের আক্রমণের ঘাঁটিগুলোও ধ্বংস করে দেয়া হবে।

যুদ্ধে অংশ নেয়া শক্তিধর দেশগুলো হামলার প্রতিরোধ গড়ে তুলতে পারবে রাশিয়া-সিরিয়া? তাদের হামলার জবাব কতটুকু দিতে পারবেন, এ প্রশ্ন থেকেই যাচ্ছে।

৬০,০০০ কোটি ডলার বাজেট নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা বোর্ড। এ বিপুল শক্তির সামনে রাশিয়া-সিরিয়ার বাজেটের পরিমাণ নগন্য বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন : ‘জয় মাতা দি’ বলতে ইমামকে মারধর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ