শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সৌদিতে আবাসিক ভবনে আগুন : বাংলাদেশিসহ নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সৌদি আরবের রিয়াদে স্থানীয় সময় শুক্রবার সকালে আন নুরা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত একটি ভবনে আগুন লেগেছে। এ ঘটনায় কয়েকজন বাংলাদেশি হতাহতের ঘটনা ঘটেছে বলে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক কূটনীতিক জানিয়েছেন।

দূতাবাস সূত্রে জানা গেছে, ওই ভবনে বাংলাদেশিসহ কয়েকটি দেশের নির্মাণশ্রমিকেরা থাকতেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, এ অগ্নিকাণ্ডের ঘটনায় নয়জন নিহত হয়েছেন। আট-১০ জন আহত হয়েছেন। নিহতদের লাশ ও আহত ব্যক্তিদের রিয়াদের একটি হাসপাতালে নেয়া হয়েছে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ সাংবাদিকদের জানিয়েছেন, ওই ভবনে আগুনে হতাহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন বাংলাদেশি আছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো বিষয়টি নিশ্চিত না করায় সেটি বলা যাচ্ছে না।

বাংলাদেশ দূতাবাসের দুজন কর্মকর্তা হাসপাতালে রয়েছেন। তাঁরা তথ্য সংগ্রহ করছেন। শিগগিরই হতাহতদের পরিচয় নিশ্চিত করে তা জানানো সম্ভব হবে।

এসএস

আরো পড়ুন :  আগামীকাল শুরু হচ্ছে বেফাকের ৪১তম কেন্দ্রীয় পরীক্ষা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ