শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি

স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পরকীয়ার সন্দেহে গলাকেটে হত্যার অভিযোগে স্বামী মোশারফ হোসেন সিয়াম ওরফে শুভকে (২৮) গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।

শনিবার আটক স্বামী মোশারফ হোসেন সিয়ামকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এর আগে শুক্রবার রাতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের দুঃসম্পর্কের মামা আনিছুর রহমানের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

শ্রীপুর থানার এসআই মাহমুদুল হাসান জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে বগুড়া ও পরে দিনাজপুরের মাগুরা থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়।

আটক সিয়াম পুলিশের কাছে স্ত্রী মনোয়ারাকে হত্যার কথা স্বীকার করেছে। সে জানায় তার স্ত্রী একাধিক পুরুষের সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে তাদের মাঝে প্রায়ই ঝগড়া হতো।

ঘটনার দুইদিন আগে সে স্ত্রীকে হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন শুক্রবারসকাল ৭টায় ঘুম থেকে ওঠে।

পরে অন্য কাজ শেষে সকাল ৯টার দিকে স্ত্রীকে গলাকেটে হত্যা করে। পুলিশ ঘাতক মোশারফ হোসেনকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

উল্লেখ্য, শুক্রবার সকাল ৯টায় শ্রীপুর পৌরসভার প্রশিকা মোড় এলাকায় বাবা মনির হোসেনের বাড়িতে মনোয়ারা পারভীনকে গলা কেটে হত্যা করে স্বামী মোশারফ হোসেন সিয়াম ওরফে শুভ। এ ঘটনার পর মোশারফ ঘরের পেছনের জানালা ভেঙ্গে পালিয়ে যায়।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ