মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

হিজাব নিষেধাজ্ঞার বিরোধিতায় জার্মানের মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: শরণার্থী এবং সামাজিক ইন্টিগ্রেশন মন্ত্রী সেদেশের কিছু স্কুলে হিজাব নিষেধাজ্ঞা জারির বিরোধিতা করেছেন।

Die Welt নামক এক সংবাদপত্রে জার্মানে অভিবাসন, শরণার্থী ও সামাজিক ইন্টিগ্রেশন মন্ত্রী "ন্নিট্টি উইডমেন মাউস" এক সাক্ষাতকারে বলেন আমি স্কুলে হিজাব নিষেধাজ্ঞার বিরুদ্ধে।

জার্মানের North Rhine-Westphalia প্রদেশের স্কুল সমূহে হিজাব নিষেধাজ্ঞার ব্যাপারে তিনি বলেন: মুসলিম ছাত্রীদের জন্য হিজাব নিষেধাজ্ঞার প্রস্তাবের ক্ষেত্রে আইনগত ভাবে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। আমি মনে করি এর মাধ্যমে সমাজের প্রধান সমস্যার সমাধান হবে না।

জার্মানে অভিবাসন, শরণার্থী এবং সামাজিক ইন্টিগ্রেশন মন্ত্রী আরও বলেছেন: যদি এই পরিকল্পনা স্কুলে বাস্তবায়ন করা হয় তাহলে শিক্ষার্থীরা অনুভব করবে যে তারা এক ধরনের ধর্মীয় বৈষম্যের স্বীকার হয়েছে। আর এর কারণে নাগরিকরা একে অপরের থেকে দূরে সড়ে যাবে। এটি আমাদের বর্জন করতে হবে।

উল্লেখ্য, North Rhine-Westphalia প্রদেশের সামাজিক ইন্টিগ্রেশন মন্ত্রী জোয়াকিম স্ট্যাম্প সম্প্রতি বিল্ড সংবাদপত্রে এক সাক্ষাতকারে উক্ত প্রদেশের স্কুলসমূহে হিজাব নিষেধাজ্ঞা জারি বাস্তবায়ন হতে পারে বলে জানিয়েছে।

আরো পড়ুন- মহানবীর বংশধর ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ