বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

আরব লীগের শীর্ষ সম্মেলনে সিরিয়া, ইরান ইস্যু প্রাধান্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: শান্তি ফিরিয়ে আনতে, সিরিয়া নিয়ে বিশ্ব নেতাদের দ্বন্দ্ব ও সৌদি আরবের সঙ্গে ইরানের উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে আরব লীগ নেতৃবৃন্দ রোববার রিয়াদে শীর্ষ সম্মেলনে বসছে।

এ সম্মেলনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে আসতে বলা হয়নি। তাকে বাইরে রেখেই আরব লীগ নেতারা সিরিয়ার বিষয়ে আলোচনা করবেন। যদিও আরব লীগ থেকে সিরিয়া বহিষ্কৃত।

এদিকে আরব লীগের ২২ দেশকে সঙ্গে নিয়ে সৌদি আরব তার পুরনো প্রতিদ্বন্দ্বী দেশ ইরানকে মোকাবেলা করতে চায়। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী এই দুই দেশ সিরিয়া ও ইয়েমেনে এক ধরণের যুদ্ধে লিপ্ত রয়েছে। এছাড়া উভয় দেশ ইরাক ও লেবাননে পরস্পর বিরোধী অবস্থানে রয়েছে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ফ্রান্স ও যুক্তরাজ্য সিরিয়াতে বিমান হামলা চালানোর ২৪ ঘণ্টা পর আরব লীগ নেতারা এই সম্মেলনে বসছেন।

দামেস্ক সরকারের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ এনে তিন দেশ সিরিয়ায় বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। সৌদি আরব বিমান হামলার পক্ষে তার অবস্থান জানিয়েছে।

সূত্র: এএফপি

আরো পড়ুন- সিরিয়ায় হামলার পক্ষে বিপক্ষে যেসব দেশের অবস্থান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ