শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

সেতু ভেঙে নদীতে ট্রাক : নিহত ২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গতকাল মঙ্গলবার রাতে ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভুপাল থেকে ৫৭৩ কিলোমিটার দূরে সিধি নামক জেলায় একটি মিনি-ট্রাক নদীতে পড়েছে। এ ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহতদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সিধি জেলা থেকে দুর্ঘটনাস্থলের দূরত্ব প্রায় ৪২ কিলোমিটার। দুর্ঘনাগ্রস্তদের সবাই বিয়ে বাড়ির পার্টি ‘বারাত’ দলের সদস্য।

রাতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় জেলার বহরি থানার আমেলিয়া এলাকার জগদাহা সেতুটি ভেঙে পড়ে। এতে সেতু থেকে ৬০ থেকে ৭০ ফুট নিচে নদীতে পড়ে যায় মিনি ট্রাকটি।

সিধি জেলার প্রশাসক দীলিপ কুমার জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর বিষয়ে আমরা নিশ্চিত হতে পেরেছি। আহতদের চিকিৎসার জন্যে হাসপাতালে নেওয়া হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে উদ্ধারকর্মীরা। কর্মকর্তারা বলছেন, বাসের ভেতরে অনেকেই আটকা পড়েছেন। তাদের বের করে আনতে সময় লাগছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখমন্ত্রী শিবরাজ সিং চৌহান। একই সঙ্গে তিনি নিহত প্রত্যেকের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছেন।

এসএস

আরো পড়ুন : শাইখুল কুররা কারি মুহাম্মদ ইউসুফ আর নেই


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ