শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

৪ হাজার নাগরিককে পশ্চিমা শক্তির হাতে তুলে দিয়েছিলেন পারভেজ মোশাররফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : শুধু ডলারের বিনিময়ে তার দেশের চার হাজার নাগরিককে বিদেশি শক্তির হাতে হাতে তুলে দিয়েছিলেন পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফ। মন্তব্য সাবেক বিচারপতি জাভেদ ইকবালের।

পাকিস্তানে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার বিষয়ে গঠিত কমিশনের প্রধান সাবেক বিচারপতি জাভেদ ইকবালসোমবার পাক সিনেটের স্থায়ী কমিটিতে এ তথ্য তুলে ধরেন ।

তিনি বলেন, এর মধ্যে বেশিরভাগ নাগরিককে তিনি আমেরিকার কাছে হস্তান্তর করেছেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

সিনেটকে ব্রিফ করার সময় তিনি জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব আহমেদ শেরপাও এই গোপন হস্তান্তর প্রক্রিয়ার অংশ।

বিচারপতি ইকবাল পরিষ্কার করে বলেন, ডলারের বিনিময়ে জেনারেল মোশাররফ পাকিস্তানি নাগরিকদের আমেরিকার হাতে তুলে দিয়েছিলেন। তিনি জোর দিয়ে বলেন, দেশের আইনে এ ধরনের হস্তান্তরের কোনো বিধান নেই কিন্তু জাতীয় সংসদসহ কেউ আজ পর্যন্ত মোশাররফ ও শেরপাওয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেননি।

এসএস

আরো পড়ুন : রাজীবের পর হাত হারালেন হৃদয়, এভাবে আর কত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ